১৩ এপ্রিল ২০১৩ - ১৯:৩০
সিরিয়া-বিরোধী প্রস্তাবে আবারো ভোট দেবে রাশিয়া

সিরিয়া ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে আনা নতুন প্রস্তাবের বিরুদ্ধে আবারো ভোট দেবে রাশিয়া।

বার্তা সংস্থা আবনা : সিরিয়া ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে আনা নতুন প্রস্তাবের বিরুদ্ধে আবারো ভোট দেবে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শনিবার) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।

এরইমধ্যে এ প্রস্তাব সাধারণ পরিষদে তোলা হয়েছে বলে জানা গেছে। খুব শিগগিরি এর ওপর ভোটাভুটি হবে।

রুশ বিবৃতিতে বলা হয়েছে- নতুন এ প্রস্তাবে অযৌক্তিকভাবে সিরিয়া সঙ্কটের জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে দায়ী করা হয়েছে। এর বিপরীতে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের ধ্বংসাত্মক ভূমিকাকে উপেক্ষা করা হচ্ছে।

নতুন এ প্রস্তাবকে সিরিয়ার সরকার পরিবর্তনের প্রচেষ্টা বলে উল্লেখ করেছে রাশিয়া। দেশটি একে সুস্পষ্টভাবে পক্ষপাতদুষ্ট বলেও মন্তব্য করেছে।#